০৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নরসিংদীতে সুমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

নরসিংদী শহরের ঘোড়াদিয়ায় বালু ব্যবসাকে কেন্দ্র করে সুমন মিয়া ওরফে কালাসুমন নামে এক যুবককে হত্যার প্রতিবাদে এবং হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধনকরেছে তার পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুর ১২টায় নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নরসিংদী সদর থানার সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে নিহত সুমনের পরিবার বলেন, বালুর ব্যবসাকে কেন্দ্র করে গত ২ ফেব্রুয়ারী রাতে শহরতলীর ঘোড়াদিয়া মোল্লা বাড়ি এলাকায় কুপিয়ে সুমনকে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে স্থানীয় ইউপি সদস্য জুয়েল মিযা ও তার সহযোগী সোহেল মিয়া, ফরহাদ, ইমরুল কায়েস, জলিল, রাজ্জাক, সজল ও খাইরুলসহ ১০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পিতা ছোবান মিয়া।

নিহতের মা মনোয়ারা বেগম ও তার স্ত্রী মিতা আক্তার জানায়, ঘটনার দিন রাতে দাসপাড়া মহল্লা থেকে
বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ি মসজিদ এলাকায় পৌছলে সুমনকে এলোপাতারি কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত
জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার
জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার
মৃত্যু হয়।

সুমন হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করেছে নরসিংদী সদর মডেল থানা
পুলিশ। গ্রেফতারকৃতরা হলো; শহরের পশ্চিম ঘোড়াদিয়া এলাকার বাহা উদ্দিন ভূঁইয়ার ছেলে ইমরুল
কায়েছ মিশু (২৮), একই এলাকার রাজু মিয়ার ছেলে নাঈমুর রহমান পুলক (২৭) ও আয়েছ আলীর ছেলে সজল
(৪২)। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অভ্যাহত রয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা তানভীর আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

নরসিংদীতে সুমন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

প্রকাশিত : ০৮:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪