বুধবার সকালে দুপচাঁচিয়া উপজেলা আছির উদ্দিন চিশ্তী মেমোরিয়াল স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠান মাঠে অধ্যক্ষ আবদুল হামিদ সেখের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা, সহকারী কমিশনার (ভূমি) লিজা আক্তার বিথী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রশিদ সরকার, চামরুল ইউনিয়ন চেয়ারম্যান শাজাহান আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রভাষক মিলন আলী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দুপচাঁচিয়ায় স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী
-
মো: সেলিম প্রামানিক , দুপচাঁচিয়া (বগুড়া) - প্রকাশিত : ০৭:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
- 161
ট্যাগ :
জনপ্রিয়




















