০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
৬ রেলের টিকিট কালোবাজারির কারাদন্ড

২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো র‌্যাব

পৃথক অভিযান চালিয়ে ২ হাজার ৬৭ বোতল ফেন্সিডিল,  সাড়ে ১১ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এছাড়াও ৬ জন রেল টিকিট কালোবাজারিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে র‌্যাব-১৩ রংপুরের সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে  স্কোয়াড্রন লীডারের উপ পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, র‌্যাব-১৩ এর অধীনে বুধবার দিবাগত মধ্য রাতে (৭ ফেব্রুয়ারি) লালমনিরহাপের আদিতমারি বাজারে মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে একটি ট্রাকে অভিযান চালিয়ে ১৮৭ বোতল ফেন্সিডিলসহ  মোঃ নবিয়ার হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। নবিয়ার আদিতমারীর দুরাকুটি উপজেলার মোঃ তোতা মিয়ার পুত্র।  এসময় ট্রাকটি জব্দ করা হয়। অন্যদিকে গঙ্গাচড়ার বড় রুপাই গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মোঃ রবিউল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে।  তার বাড়ি গঙ্গাচড়ার বড় রুপাই গ্রামের মৃত নজির হোসেনের পুত্র।

এছাড়াও র‌্যাব-১৩ এর নীলফামারীর একটি দল লালমনিরহাটের কালীগঞ্জের মালগাড়া গ্রামের পুষ্প চঁন্দ্র বর্মন (৩৮) এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে  ১ হাজার ৮৮০ বোতল ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করে।  পুষ্প চন্দ্র কালীগঞ্জের গোড়ল এলাকার মৃত সেকেন্দার আলীর পুত্র।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, র‌্যাব-১৩ এর অধীনে দিনাজপুর ও ঠাকুরগাঁও এর একটি দল অভিযান চালিয়ে ঠাকুরগাঁও রেল স্টেশন এলাকার রিয়াদের কম্পিউটারের দোকানে অভিযান চালায় এসময় ট্রেনের টিকিট জালিয়াতি চক্রের সদস্য মোঃ ফিরোজ (২৭), মোঃ সুমন (২৬), মোঃ রিয়াদ হাসেন (৩০), মোঃ লাবু (২৯), মোঃ সোহরাব (৩১),মোঃ লাজু (২৫) কে গ্রেফতার করে। এসময় দোকান থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত ১টি কম্পিউটার, ৫টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং অবৈধ ভাবে ট্রেনের টিকিট বিক্রির নগদ ৩ হাজার ৮২৫ টাকা উদ্ধার করা করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। পরে তাদেরকে  ঠাকুরগাঁও কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেফতারের ঘটনায় রংপুরের গঙ্গাচড়া, লালমনিরহাটের  কালিগঞ্জ   ও আদিতমারী থানায় তিনটি মামলা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

৬ রেলের টিকিট কালোবাজারির কারাদন্ড

২ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করলো র‌্যাব

প্রকাশিত : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪