রংপুর কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন গঙ্গাচড়া উপজেলার বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম (৪৫)।
বৃহস্পতিবার ( ৮ ফেব্রুয়ারী ) সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, রংপুরের কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তার বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী শিশু নির্যাতন মামলা রয়েছে। মনোয়ার গঙ্গাচড়া উপজেলার লক্ষিাটারী ইউনিয়নের পশ্চিম ইচলি গ্রামের ফজলে রহমানের পুত্র। কেন্দ্রীয় কারাগারে বুকের ব্যথা অনুভব করলে তাকে বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ টার দিকে মনোয়ারুল ইসলাম মারা যান। তিনি আরও জানান, মনোয়ারুলের মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকের রিপোর্ট আমরা এখনও পাইনি। হাজতির মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




















