০৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাটগ্রাম সীমান্তে চার রোহিঙ্গা আটক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর সীমান্তে চার রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদেরকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে অবৈধ ভারতে প্রবেশ করার সময় একজন শিশু, দুই জন নারী ও একজন পুরুষ আটক হন। আটকৃত রোহিঙ্গারা হলেন- আব্দুল্লাহ (২২), আব্দুল্লাহ এর স্ত্রী মোছা. শরিফা (১৯), তার ছোট মেয়ে রিনাস বিবি (২) ও আমেনা (১৫)

পুলিশের কাছ থেকে জানা যায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর পাড়া মৌজাস্থ করিডোর পোস্ট সীমান্ত পিলার নং- ডিএএমপি- ৭/৩০এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান মোল্লা ক্যাম্প কমান্ডারের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৪ জন রোহিঙ্গাকে আটক করে এবং পাটগ্রাম থানায় হস্তান্তর করেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাদেরকে আটক করে হস্তান্তর করেন। হেফাজতে থাকা রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

পাটগ্রাম সীমান্তে চার রোহিঙ্গা আটক

প্রকাশিত : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪