০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনের মহানগর আওয়ামীলীগের সমর্থন পেলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরী বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। তাহসিন বাহার সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে। তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধিত সভায় মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম, প্রবীণ নেতা শ্যামল ভট্টাচার্য প্রার্থী হওয়ার পেক্ষে বক্তব্য রাখেন। পরে এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ডা. তাহসিন বাহার সূচনাকে সমর্থন করে মনোনয়ন প্রত্যাহার করে নেয়। পরে শ্যামল ভট্টাচার্যও তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে একত্রে কাজ করার ঘোষণা দেন। পরে আওয়ামী লীগের মহানগর সভাপতি ও সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহার তাহসিন বাহার সূচনাকে সমর্থন দিয়ে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

বক্তব্যে তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আরও কাছে যেতে পেরেছি। অনেকে প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। সবাই আমাকে ছোট বেলা থেকে হাতে হাতে মানুষ করেছেন। আমি সবার কাছে তাদের মেয়ের হিসেবে পাশে থাকার আহবান জানাই।

সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমার মেয়ে হিসেবে তার কথা বলছি না। তার ধমনিতে আমার রক্ত আছে তাই আমি বিশ্বাস করি সে আমার মতই জনগণের জন্য কাজ করবে। পৃথিবীর কোন শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে কারন সবার সমর্থন তার সাথে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে কুমিল্লা সিটিতে দুই লাখ ৪২ হাজার ভোটার রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা

প্রকাশিত : ০৪:৫০:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪