খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দিনাজপুরে দিন ব্যাপী অবৈধ মজুদ বিরোধী অভিযান পরিচালনা করেছেন।
৯ ফেব্রুয়ারি ২০২৪ ইং শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলায় একাধিক অটোরাইস মিলে অভিযান পরিচালনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্র্মর্কারা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সকালে দিনাজপুুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমবাড়ী উচিৎপুর ঈশান ঈমান গ্রুপের ঈশান এগ্রো অটোরাইস মিলে মজুদ অভিযানে যান । সেখানে তিনি মিলে ক্রয় বিক্রয় ও মজুদ রেজিষ্টার চেক করেন। সেসময় তিনি মিলের গোডাউন পরিদর্শন করেন। সেখান থেকে ফিরে সময় মিলের মালিক ও কর্মকর্তাদেরকে সরকারের নিয়ম মেনে ক্রয়-বিক্রয় করার বিষয়ে অবগত করেন। সেখান থেকে মন্ত্রী সদর উপজেলার পাঁচবাড়ী হাটে রাইসুল অটো রাইস মিলে অভিযান পরিচালনা করেন।এই মিলে তিনি ক্রয়-বিক্রয় রেজিষ্টারসহ তার মজুদের পরিমানের অনুমোনের কাগজসহ লাইসেন্স চেক করেন। দুটি অভিযানে মন্ত্রী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, সবাই মিলে চালের বাজার নিয়ন্ত্রনে কাজ করতে হবে। চলমান অভিযান অব্যাহত থাকবে। চাল রপ্তানী বন্ধ রয়েছে। প্রয়োজনে বাজার নিয়ন্ত্রনে চাল আমদানীর নির্দেশনা রয়েছে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো কোনভাবেই মেনে নেওয়া হবে না। মিলগেটে চালের দাম কমেছে, যদি খুচরা বাজারে দাম বাড়ানো হয় তাহলে অভিযান আরো জোরদার করা হবে।
০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুরে দিনব্যাপী খাদ্যমন্ত্রীর মজুদ বিরোধী অভিযান
-
।।মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর।। - প্রকাশিত : ০৭:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- 105
ট্যাগ :
জনপ্রিয়




















