শিক্ষা ব্যবস্থাকে স্মার্ট করার জন্য কাজ করে যাচ্ছে বর্তমান সরকার । উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য দেশের সকল স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করছে। শিক্ষার মান উন্নয়ন, শিক্ষা প্রদান কার্যক্রম ও শিক্ষা গ্রহণের ব্যবস্থাকে স্মার্ট করার জন্য বিভিন্ন প্রদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ২ নং কদমতলা ১৩ নং বোর্ড পোরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজীদ হোসেন , তিনি আরো বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে শিক্ষা ব্যবস্থার দিকে, দক্ষ মানবসম্পদ তৈরি করতে হলে শিক্ষার বিকল্প নেই। আজকের শিশু যেমন আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক তেমনি আজকের প্রাথমিক শিক্ষার উপর ভিত্তি করে গড়ে উঠবে আগামী দিনের প্রশিক্ষিত প্রজন্ম ‘‘মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন শিক্ষানুরাগী। তিনি একটি শোষণ-বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমৃত্যু কাজ করে গেছেন। তিনি জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ছিল তার রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তিভূমি। তিনি আরো বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা আগামী দিনের দেশের কর্ণধার। তাদেরকে নিজের সন্তান মনে করে আন্তরিকভাবে পাঠদান করলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ঘটবে এবং শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। এ জন্য প্রত্যেক শিক্ষক-অভিভাবকদের আন্তরিক হতে হবে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার পিরোজপুর সদর, সবুজ কান্তি সিকদার সহকারী উপজেলা শিক্ষা অফিসার, উপস্থিত ছিলেন মোঃ কাজী রেজাউল করিম যুগ্ম সাধারণ সম্পাদক কদমতলা ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ হাফিজুর রহমান, মোঃ সাঈদ -উর রহমান সহ কদমতলা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক বীরেন্দু সহ বিভিন্ন স্তরের সামাজিক ব্যক্তিবর্গ । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহাব হোসেন।




















