০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বাবার প্রশিক্ষণে ৩০ বছর ধরে অস্ত্র তৈরি

বাবার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে গত ৩০ বছর ধরে অবৈধ অস্ত্র তৈরি এবং অস্ত্র তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছিলেন মনিরুল হক ওরফে মনির মাস্টার (৬০)। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে এমন তথ্যই দিয়েছেন তিনি।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এতথ্য জানিয়েছেন।

গত শনিবার রাতে কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের পশ্চিম জুম্মাপাড়া লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশ থেকে মনিরুলকে বিভিন্ন ধরনের অস্ত্র ও অস্ত্র তৈরির সমগ্রীসহ গ্রেপ্তার করা হয়। মনিরুল রামু উপজেলার ঈদগড় কোদালিয়া কাটার (ছমুদা বড় বাড়ি) মৃত আব্দুল জলিলের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লামা শীলের ঝিরি পাহাড়ের পাদদেশে অভিযান চালায় র‍্যাব। কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে।  একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ২টি পূর্ণ তৈরি আগ্নেয়াস্ত্র, ২টি আংশিক তৈরি আগ্নেয়াস্ত্র এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল জানিয়েছেন, এখন পর্যন্ত তিনি হাজারো আগ্নেয়াস্ত্র তৈরি করেছেন এবং অর্ধ শতাধিক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র তৈরির প্রশিক্ষণ দিয়েছেন। এজন্য তিনি মনিরুল ইসলাম থেকে মনির মাস্টার উপাধি পেয়েছেন। তিনি তার বাবার কাছ থেকে অস্ত্র তৈরির প্রশিক্ষণ নেন এবং ৩০ বছর ধরে অস্ত্র তৈরি পেশার সঙ্গে যুক্ত। তিনি ও তার সহযোগীরা কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র তৈরির সব সরঞ্জামাদ সংগ্রহ করতেন। তিনি ও তার সহযোগীরা বিভিন্ন ধরণের অস্ত্র নিজেদের আস্তনায় তৈরি করে রোহিঙ্গা ক্যাম্প এবং আরসা সদস্যদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেন। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

বাবার প্রশিক্ষণে ৩০ বছর ধরে অস্ত্র তৈরি

প্রকাশিত : ০৮:৪২:৩৮ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪