উম্মে হাফছা নুসরাত এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন এ ফলাফল ঘোষণা করেন। ইতিপূর্বে সে পিএসসি পরীক্ষায় প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ -৫, জেএসসি ও এসএসসি পরীক্ষায় প্রতাপপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ এবং ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ থেকেও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় পাস করেছে। ভবিষ্যত পথচলায় সে সকলের নিকট দোয়া কামনা করেছে। নুসরাত এর পিতা মোহাম্মদ নুর নবী প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক,মাতা গৃহীনি, বড় ভাই ও বড় বোন চাকুরীজীবি। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৪ হাজার ৩৭৪ শিক্ষার্থী।
০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছেন নুসরাত
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৯:২৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- 231
ট্যাগ :
জনপ্রিয়




















