০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
মসিক নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক মেয়র ও প্রার্থী মো. ইকরামুল হক টিটু। গতকাল মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২ টার দিকে নগরীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।মনোনয়ন জমা শেষে মো. ইকরামুল হক টিটু বলেন, আমরা চাই একটি স্মার্ট সমৃদ্ধ নগর গড়ে তুলতে। সেজন্য আমাদের অনেক কিছুর প্রয়োজন। জলাবদ্ধতা নিরসন, যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পরিবেশের উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা, বেকারদের কর্মসংস্থান, আইনশৃঙ্খলার উন্নয়নে সহযোগিতা করা, মাদকমুক্ত সমাজ গড়ে তোলায় কাজ করা। এগুলোই আমাদের মূল চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কিছু কাজ করতে হবে। যদি আগামী দিনে জনগণ আমাকে সুযোগ দেয়, আমার অবস্থান থেকে সেটি বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো।এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ আওয়ামী লীগ প্রমুখ।তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিল ১৩ ফেব্রুয়ারি, প্রত্যাহার ২২ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ২৩ হবে ফেব্রুয়ারি। ৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি নির্বাচনে নারী-পুরুষ ৩ লাখ ৩৬ হাজার ৪৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

মসিক নির্বাচন

মনোনয়নপত্র জমা দিলেন ইকরামুল হক টিটু

প্রকাশিত : ০৬:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪