খাদ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি)। মঙ্গলবার সকালে বহিরাঙ্গন কর্যিক্রমের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এ কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জনাথন হিলিয়ার। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। প্রধান অতিথি বলেন, বৈশ্বিক তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকায় সৃষ্টি হচ্ছে আরও বেশি দাবদাহ, খরা, বন্যা, সাইক্লোন ও দাবানল। এসব পরিস্থিতি কৃষকদের জন্য খাদ্য উৎপাদন এবং ক্ষুধার্তদের জন্য সেটি পাওয়ার কাজটি আরও কঠিন করে তুলছে। তিনি আরো বলেন, সেমিনারের বিষয়বস্তুু খুবই বাস্তবধর্মী এবং যুগোপযোগী। এসময় তিনি এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
খাদ্য উৎপাদনে পরিবেশগত প্রভাব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
-
মেহেদী হাসান, গাজীপুর - প্রকাশিত : ০৮:১৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- 103
ট্যাগ :
জনপ্রিয়




















