নওগাঁ পত্নীতলার ট্রাকটর চালক সুফল (৩২) ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত সুফল পত্লীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খলনা গ্রামের কমল এর ছেলে।
স্থানীয় ও ফায়র সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ট্রাক্টর চালক সুফল ট্রাক্টর নিয়ে বেরিয়ে যায় ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের গুপিরামপির গোবড়াপাড়া এলাকায় পৌঁছালে সকাল ৮ টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে।
পত্নীতলা ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে তার মরদেহ পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধির কাছে হস্তান্তর করেন।
পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অন্যকোন যানবাহনের সাথে সংঘর্ষ হয়নি নিজে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে মারা গেছে। অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/একে




















