সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহি রংধনু মডেল স্কুলে নানা আয়োজনে বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে।পুরো বিদ্যালয় নতুন সাজে সাজানো হয়।হলুদ রঙ্গে ছাত্র-ছাত্রীদের সাঁজানো হয়।বুধবার দিনভর চলে নানা বসন্ত বরণ উৎসব।
অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বসন্ত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শাহ আজম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান,এছাড়াও রংধনু মডেল স্কুলের বিপুল সংখ্যাক শিক্ষার্থী, অভিভাবক ও শাহজাদপুরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বসন্ত উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা নিজেদের সাজিয়ে বসন্ত উৎসবকে আরো প্রানবন্ত করে তোলে। এ সময় রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোমুগ্ধকর বিভিন্ন ডিসপ্লে ও গানের তালে তালে নাচ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা । দিনভর চলে বসন্ত বরণ উৎসব।উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ উৎসব দেখতে প্রচুর মানুষের ভীড় হয়।




















