কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জেলা কার্যালয়ে উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি ১৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার,বিশেষ অতিথি ক্রমান্বয়ে উপজেলা ভূমি কমিশনার মোঃ ছামিউল ইসলাম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আহমদ হোসেন মজুমদার,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার।জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন এর সভাপতিত্বে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোসাঃ নাসরিন আক্তার রানু পরিচালনায় আরও উপস্থিত ছিলেন খোদাইধূলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হাবীবুর রহমান,পশ্চিমসিংহ প্রধান শিক্ষক রুহুল আমিন,বাকশীমূল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ। উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের প্রেজেন্টেশন ও বক্তব্যে বলেন নিরাপদ খাদ্য /খাদ্যে ভেজাল বিষয়ে যে-কোন অভিযোগ, জিজ্ঞাসা বা পরামর্শের জন্য ১৬১৫৫(টোল ফ্রি) নাম্বারে কল করে,রাত ৮টা থেকে ১২ টা পর্যন্ত এ সেবা চলমান থাকবে।আর বিশেষ করে প্রাইমারি লেভেল থেকে নিরাপদ খাদ্য সম্পর্কে ছাত্রদের জনসচেতনতামূলক শিক্ষা দিলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে।বিদ্যালয়ের আঙ্গিনায় যেন অপরিষ্কার ভাসমান ফাস্টফুড দোকান,দেখতে আকর্ষণীয় স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ এমনকি কলমে লিখা কাগজে দেওয়া খাবার শিশুরা না খায়,এ বিষয়ে ছাত্র ছাত্রী ও অভিভাবকের সাথে কাউন্সিলিং করে ভেজাল দূরীকরণ করতে হবে।এজন্য প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে এই কর্মসূচি পালন করেন।
০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচি অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন, বুড়িচং - প্রকাশিত : ০৮:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- 136
ট্যাগ :
জনপ্রিয়




















