০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বুড়িচংয়ে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুমিল্লা বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪ তম বার্ষিক সাধারণ সভা ১৯ ফেব্রুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। “সমবায় শক্তি সমবায় মুক্তি”এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম শুরু হয়।উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ০৫ (বুড়িচং,ব্রাহ্মণপাড়া) নব নির্বাচিত সংসদ সদস্য   আলহাজ্ব এম এ জাহের।বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার,উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।বুড়িচং বিআরডিবি চেয়ারম্যান মোঃ শরীফুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমবায় কর্মকর্তা গোলাম সারোয়ার রাসেল এর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিআরডিবি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ ছাদেকুর রহমান,বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সালাম খন্দকার সহ বিভিন্ন সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ।
বুড়িচং উপজেলা সমবায় কর্মকর্তা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর দেশকে এগিয়ে নিতে এই পল্লী উন্নয়ন বোর্ডের গোড়াপত্তন করেন। এর মাধ্যমে দেশব্যাপী সমবায় কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়ন ঘটাতে প্রয়াস চালান। যা আজও ব্যাপকভাবে দেশের জন্য অবদান রেখে চলেছে। আমাদের উচিত এই কার্যক্রমকে নিয়মতান্ত্রিক ভাবে পরিচালনার মাধ্যমে সেক্ষেত্রে ভূমিকা রাখা। এজন্য সমিতি ভুক্ত সকল সদস্য ও নেতৃবৃন্দের প্রতি সহযোগিতা আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে শরীফুল ইসলাম ভুইয়া  বলেন,সততার সহিত বিআরডিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। সমিতির সদস্যদের আন্তরিক ভালোবাসা ও সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে। এজন্য সকলের দোয়া, ভালবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।
ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বুড়িচংয়ে সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৩৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪