০৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

গ্যারেজের চাঁদার টাকা নিয়ে বিরোধ, রংপুরে গাড়িতে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ

রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান রিপনের গাড়িতে হামলা  ও  গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। মোটর গ্যারেজের চাঁদার টাকা নিয়ে অভ্যান্তরীন বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা।

ঘটনার শিকার রংপুর জেলা মটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান রিপন বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধিকে   জানান, রোববার রাত সাড়ে ১০ টার পর আমি গুপ্তপাড়া মালিক সমিতির অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওয়ানা দিলাম। আমি শাপলা পার হলাম, কামারপাড়া বাস স্ট্যান্ড পার হলাম, মাদারাসা (মুলাটোল আলিয়া মাদরাসা) পার হলাম। ঠিক তখনই আমার বাপ পাশ দিয়ে অল্প বয়সি দুইটা ছেলে মোটরসাইকেল নিয়ে ঢুকলো। তারা যথন বামপাশ দিয়ে ওবার টেক করলো । আমি বিষয়টিকে স্বাভাবিক ভাবেই দেখলাম। যেহেতু শহরে অহরহ এ ধরণের ওভার টেকিং হচ্ছে। বাম পাশ দিয়ে ওভার টেক করতেই মোটরসাইকেলে পেছনে থাকা ছেলেটা একটা গুলি করলো। সেটি আমার গাড়ির বডিতে লাগলো। আর ওভার টেক করেই ছেলেটা আরেকটা গুলি করলো সেটা আার গাড়ির সামনে গ্লাসে লাগলো। আমি তখন গাড়ির পেছনের সিটে বসা ছিলাম। দ্বিতীয় গুলিটি করেই ওরা দ্রুত টার্মিনালের দিকে মোটরসাইকেল টান দিলো।

এই মোটর ব্যবসায়ী আরও জানান, ওরা আমাকে হত্যার উদ্দেশ্যেই গুলি করেছিল। আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আমাদের অভ্যন্তরীণ কিছু বিরোধ আছে। বিষয়গুলো আমি পুলিশকে জানিয়েছি। আমি নিরাপত্বাহীনতায় ভুগছি। আমি হামলাকারী এবং হামলার নেপথ্যে যারা রয়েছেন তাদের বিচার চাই।

প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রোববার রাত ১১ টার দিকে নগরীর গুপ্তপাড়া মোটরমালিক সমিতি থেকে বের হয়ে আফতাবুজ্জামান রিপন শাপলা হয়ে নিজ গাড়িতে (ঢাকা মেট্রো-ঘ-১৩-৫৪০৯) করে বাড়ি যাওয়ার পথে মুলাটোল পাকার মাথার সামনের দুর্ঘটনার শিকার হন। এর আগে তাকে একটি মোটরসাইকেল ফলো করছিল। ওভার টেক করার সময় ওই মোটর সাইকেলের পেছনে বসে থাকা আরোহী পরপর  দুই রাউন্ড  গুলি  করে। প্রথমটি গাড়ির বামপশের বডি এবং দ্বিতীয় গুলিটি সামনের গ্লাস লাগে। তবে কেউ আহত হয় নি। আমরা তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে ওনার অভিযোগটি শুনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছি। রাতেই এ নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। ভোরের দিকে আমরা সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদও শুরু করেছি। আমাদের অভিযান চলছে। পুরো শহর যেহেতু সিসিটিভির আওতায় আছে। সেহেতু আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যেই আমরা মুল অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন থাকার কথাও জানান তিনি।

ঘটনার কারণ প্রসঙ্গে পুলিশের এই কর্মকর্তা আরও জানান, যেটি আমরা সসপেক্ট করেছি এবং ওনার ধারণা মতে তাদের অভ্যন্তরীণ কিছু দ্বন্দ্ব আছে। বিশেষ করে গ্যারেজকে কেন্দ্র করে। সেখানে শ্রমিক কল্যান বা মালিক সমিতির টাকা পয়সা নিয়ে, কিছু বৈধ অবৈধ বিষয় আছে সেগুলো নিয়ে তাদের মধ্যে মনোমালিণ্য এবং তাদের মধ্যে বৈরিতা তৈরি হয়েছে। সেকারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। বা অন্য যে কোন কারনেই হোক আমরা ঘটনা তদন্ত শুরু করে দিয়েছি।

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

গ্যারেজের চাঁদার টাকা নিয়ে বিরোধ, রংপুরে গাড়িতে হামলা ও গুলি বর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৮:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪