০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৩

ভাড়া ফ্লাট বাসায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। আরপিএমপির কোতয়ালী থানার ওসি মোতাসিম বিল্লাহ জানান, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল। বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছিলাম। সোমবার ( ২০ ফেব্রুয়ারী) দিবাগত রাত ২ টার দিকে এ ধরণের একটি খবর পেয়ে নগরীর সরদারপাড়া মহল্লায় অভিযান চালাই। সেখানে মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বীনা রানী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন। সেখানে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বীনা রানীর ফ্লাট থেকে ৩ জনকে গ্রেফতার করি। তাদের নামে মামলা রুজু করে আদালাতের মাধ্যমে মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারী) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ( বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় বহিস্কৃত) সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার। এ ব্যপারে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল জানান, বীনা রানী নামের একজন রণচন্ড্রিতে আছেন আওয়ামীলীগ সমর্থন করেন। তিনি উপজেলা নির্বাচনে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি বা তার বাসায় কোন অসামাজিক কাজ হয় কিনা সেটি আমার জানা নেই। কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রশিদুল আলম বাবু জানান, আব্দুল বারেক চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। অতএব তার কোন কর্মের দায় দেনা স্বেচ্ছাসেবকলীগ বহন করবে না। তদন্ত সূত্রগুলো জানায়, বীনা রানী নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত এবং আসন্ন উপজেলা নির্বাচনে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারণা চালাচ্ছেন। এছাড়াও তিনি রংপুরে বন্ধন জেনারেল হাসপাতালের পরিচালক। তার বিরুদ্ধে ওই ফ্লাট ভাড়া নিয়ে নারী ও পুরুষের বিবাহ বহির্ভূত অসামাজিক মেলামেলার ব্যবসা করার অভিযোগ দীর্ঘদিনের। তবে ঘটনার সময় তাকে পাওয়া যায় নি। স্থানীয়রা টের পেয়ে তাদের আটকের সময় তিনি সটকে পড়েন। আইনশৃঙখলাবাহিনীর বিভিন্ন সূত্র জানায়, রংপুর মহানগরীর অনেক ভাড়া ও নিজস্ব বাসাবাড়িতে এ ধরণের অসামাজিক কার্যকলাপের তথ্য তাদের কাছে আছে। বিভিন্ন পেশার আড়ালে তারা এ ধরণের কর্মকান্ড করে আসছে। অনেক ক্ষেত্রেই এসব বাসার খদ্দের সমাজের একশ্রেনির প্রভাবশালী ও পেশাজীবি লোকজন। এসব ব্যক্তির প্রভাব এবং ক্ষমতাকেও ব্যবহার করছেন ব্যবসায়ীরা ।

ট্যাগ :

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গ্রেফতার ৩

প্রকাশিত : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪