সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সোসাইটি ফর স্টুডেন্ট ডেপলাপমেন্ট (এসএসডি) সিলেট মহানগর আয়োজিত স্কলারশিপ ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসএসডি সিলেট মহানগরের পরিচালক জাবেদ হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক রেজাউল করিম সোহেল এর সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াত এর মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ক্যালরিয়ন কল ম্যাগাজিন এর প্রধান এডিটর ও এসএসডি সেন্ট্রাল এর প্রধান উপদেষ্টা কর্ণেল (অব:) আশরাফ আল দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি’র ডিন প্রফেসর ড. মো.নজরুল হক চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন এসএসডি’র সেন্টাল প্রেসিডিন্ট শাহেদ আকরাম মুসান্না ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বিভাগের সদস্য পারভেজ আহমদ,সিলেট ব্রাঞ্চের উপদেষ্টা আবু সাঈদ,সিলেট ব্রাঞ্চের সাবেক পরিচালক জহুরুল ইসলাম রাজু।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট এর অতিরিক্ত পুলিশ কমিশনার
ইমাম মুহাম্মদ শাদীদ। স্কলার্সহোম সিলেট শাহীঈদগাহ শাখার শিক্ষিকা ইসরাত জাহান ও তিন জন শিক্ষার্থী অনুভূতি ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিলেট ব্রাঞ্চের সহকারি পরিচালক মোস্তাক আহমদ জাকারিয়া,ব্রাঞ্চ স্পোটস সেক্রেটারি সাদমান সাকিব ও বিভিন্ন স্কুল প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, বিগত ২১ অক্টোবর ২০২৩ (শনিবার) উক্ত স্কলারশিপ পরিক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত স্কলারশিপ পরীক্ষায় নগরীর বিভিন্ন ইংলিশ মিডিয়াম ও ভার্সনের স্কুল ও কলেজের ৫ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় নয়’শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে সর্বমোট ৭৬ জন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ২৬ জন, সাধারণ ক্যাটাগরিতে মোট ৫০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।




















