০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
জামালপুরে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন এমপি

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করব

আমি ফুটবলের ব্যাপারে প্রতিবাদ করছি বহুদিন আগে থেকেই, প্রতিবাদ করতে করতেই আমি এখন মেম্বার অব পার্লামেন্ট। আমি এখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলতে পারি। আমার একটা বিশ্বাস ফুটবলের এখন গণজাগরণ শুরু হয়েছে। আপনারা জানেন বিভিন্ন বিষয়ে এখন দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। আমার যতোটুকু সাধ্যের মধ্যে রয়েছে, আমি মেম্বার অব পার্লামেন্ট হিসেবে, শুধু আমার এলাকার ফুটবল না, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করবো। তিনি আরো বলেন, যেভাবে কাজ করলে নব্বই দশকের ফুটবলে ফিরে যাওয়া যায় যেখানে ফুটবল আমাদের ঐহিত্য ছিলো।আমরা সেটাই করবো। দেখেন ইন্ডিয়া অনেক দূর এগিয়ে গেছে, এখন তারা মধ্যপ্রাচ্যের  সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। আর আমরা এখনো সাউথ এশিয়াতেই টিকতে পারিনা, ফাস্ট রাউন্ডেই বাদ পড়ে যাই। আমি চেষ্টা করে যাচ্ছি, যেহেতু আমাদের প্রথম প্রেম ফুটবল, এই ফুটবলের প্রেমটা আবার ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমরা সবাই আবার মাঠে আসতে চাই।
শনিবার (২৪ ফেব্রুয়ারী)  বিকালে জামালপুর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে  তিনি এসব কথা বলেন।
জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী বনাম জামালপুর পৌরসভা ফুটবল একাদশ। ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমীর খেলা মাঠে বসে খুব কাছে থেকে প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে দুর দুরান্তের দর্শক’রা দুপুর থেকে মাঠে আসতে শুরু করেন। খেলা শুরুর পূর্বেই স্টেডিয়ামের দর্শক গ্যালারী কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এ সময় খেলার মাঠসহ স্টেডিয়ামের ছাদেও দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। খেলার প্রথমার্ধ্বে জামালপুর পৌরসভা একাদশের কাছে ১ গোলে পিছিয়ে থাকে সিলেটের ব্যারিষ্টার সুমন ফুটবল একাডেমী। তবে খেলার দ্বিতীয়ার্ধ্বে ১০ নাম্বার জার্সিতে মাঠে নামেন সুমন, তিনি খেলার সমতা আনতে মরিয়া হয়ে আক্রমন করেন। খেলার শেষ চার মিনিট থাকতে ব্যারিষ্টার সুমন ডি বক্স থেকে নান্দনিক উড়ন্ত শটে গোল করে ১-১ গোলে দলকে সমতায় ফেরান। এ সময় সুমনের গোলে গ্যালারীর দর্শক’রা আনন্দ উল্লাস করে অভিনন্দন জানান । প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ প্রমুখ।
ট্যাগ :

সোনারগাঁয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুরে ব্যারিষ্টার সায়েদুল হক সুমন এমপি

বাংলাদেশের ফুটবলের উন্নয়নে কাজ করব

প্রকাশিত : ০৯:৩৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪