মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও র্যালিসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীগের কালকিনি উপজেলা শাখার সভাপতি ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম এমপি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রিয় সংগঠন আওয়ামীলীগ এবং তারই প্রিয় সংগঠন মহিলা আওয়ামীলীগ। বঙ্গবন্ধুর মেয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নারীদের আসন অনেক উচ্চতায় নিয়ে গেছেন। আজকে নারী ক্ষমতায়ন এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।
কালকিনি উপজেলা মহিলা আওয়ামীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুন্নাহার লাভলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খায়রুল আলম খোকন বেপারী,উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ লুৎফর সরদার,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান সোহেল তালুকদার,শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক জহিরুল আলম ডালিম,কৃষকলীগের আহবায়ক এমদাদুল হক সরদার,দপ্তর সম্পাদক বেললাল হোসেন,ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন,উপজেলা মৎস্যলীগের সভাপতি শাহাদাত সরদার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালনা হয়েছে।




















