০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নওগাঁর ধামইরহাটে মাদক কারবারি আটক

নওগাঁর ধামইরহাটের মুকুন্দুপুর থেকে বাংলা মদসহ মাদক কারবারি অমল কে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আটককৃত আসামী নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা ধামইরহাট উপজেলার মোকন্দপুর গ্রামের মৃত নারায়ন চন্দ্র মালির ছেলে শ্রী অমল চন্দ্র মালি (৪৫) কে আটক করা হয়েছে ।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ১,০১৫ (এক হাজার পনেরো) লিটার বাংলা মদসহ এই মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

র‍্যাব উল্লেখ করে আরও জানান, অমল চন্দ্র দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন মুকুন্দুপুর এলাকায় নিজ বাড়িতে বাংলা মদ উৎপাদন করে তা গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে বিপুল পরিমান বাংলা মদ মজুদ অবস্থায় আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

নওগাঁর ধামইরহাটে মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪