কুমিল্লার বুড়িচং উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।গতকাল সকাল ১০ টায় বাকশীমূল ফকির বাজার স্কুল এন্ড কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১২.টায় উপজেলার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে নৃত্য, পল্লীগীতি, দেশের গান,আধুনিক গান,একক ও দলীয় অভিনয় সহ নানান আয়োজনে উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।বাকশীমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার।বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এড ফাহমিদা জেবিন, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু মোতালেব, বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ কামাল খানঁ,পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার,ফকির বাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, স্পেন প্রবাসী জাহাঙ্গীর আলম, অধ্যাপক রফিকুল ইসলাম, ইঞ্জি. আবুল বাশার, ব্যবসায়ী কবির হোসেন, সফিকুল ইসলাম,সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা শামীমুল হক হাবুল,ভরাসার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির হোসেন, উপজেলা যুবলীগ নেতা মাহবুবুর রহমান ঠিকাদার, ডা: লিল মিয়া,যুবলীগ নেতা শাহীন আলম, বিএনপির নেতা জসিম উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন। অন্য দিকে জঙ্গলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও উক্ত নেতৃবৃন্দ বিকাল ৪. টায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মুহুরী দুলাল হোসেনের সার্বিক তত্বাবধানে নেতৃবৃন্দ উপস্থিত হয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন, এতে সভাপতিত্ব করেন সভাপতি শ্রী লিটন কর। এসময় উপস্থিত সকলের সম্মুখে বুড়িচং উপজেলা চেয়ারম্যান একজন প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান করেন,এসময় তাকে আরো নগদ অর্থ প্রদান করেন জেলা পরিষদের সদস্য এড ফাহমিদা জেবিন।
০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচং অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার,নগদ অর্থ প্রদান এবং বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
-
মোঃ শামীম হোসেন ,বুড়িচং - প্রকাশিত : ০৯:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
- 174
ট্যাগ :
জনপ্রিয়






















