জামালপুরের স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে শহরের তিনটি বেসরকারি হাসপাতালকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায়সহ দুইটি অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যৌথ অভিযানে শহরের দেওয়ানপাড়ার অ্যাপোলো হাসপাতাল কে জরুরি বিভাগে ডাষ্টার ও ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা, পাঁচ রাস্তা মোড় সংলগ্ন মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় অপারেশন থিয়েটার সিলগালাসহ ৩০ হাজার টাকা ও শফির মিয়া বাজারের ইউনাইটেড জেনারেল হাসপাতাল কে একই ধরনের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার এর নেতৃত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: রাফিয়া, মেডিকেল অফিসার ডা: সানজিদা হুসাইন প্রাপ্তি, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আরিফুর রহমান, ব্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযানের নেতৃত্বে থাকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের অভিযান চলছে। জেলা প্রশাসন, সিভিল সার্জন, ভোক্তা অধিকার, ব্যাবের সহযোগিতায় এই যৌথ অভিযান। এ সময় অ্যাপোলো হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার না থাকায়, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচার ও অনুমোদন না থাকায় ৫০ হাজার টাকা, মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় অপারেশন থিয়েটার সিলগালাসহ ৩০ হাজার টাকা ও ইউনাইটেড জেনারেল হাসপাতালে বিভিন্ন রকম অসংগতি ও অনিয়মের অভিযোগে ল্যাব ও অপারেশন থিয়েটার সিলগালাসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ফুয়াদ খন্দকার 





















