০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬

বেইলি রোডে আগুনের ঘটনায় আটক ৩

রাজধানীর বেইলি রোডে ‘ গ্রীন কিজ কটেজ’ ৮ তলা ভবনে আগুনের ঘটনায় চুমুক নামের একটি খাবার দোকানের দুই মালিক ও খাচ্চি ভাইয়ের ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ মার্চ) তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তির হলেন, চুমুকের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান রিমন এবং কাচ্চি ভাই নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক মোঃ জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মহিদ উদ্দিন বলেন, ভবনের নিচতলার খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় অবহেলা জনিত কারণে মৃত্যু অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করবেন। ভুক্তভোগী পরিবারের কেউ মামলা করতে চাইলে মামলা করতে পারবেন। এই ঘটনায় ইতিমধ্যে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের মালিকের দায়িত্বের কোন অবহেলা রয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‌ ভবনের মালিক থেকে শুরু করে এই ঘটনায় যার দায় পাওয়া যাবে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গতকালের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জন মারা গেছেন উল্লেখ করে মহিদ উদ্দিন বলেন, আগুনে ২০ জন পুরুষ ১৮ জন নারী ও আটজন শিশু মারা গেছেন‌ । নিহতদের মধ্যে ৪০ জনের পরিচয় শনাক্ত করা গেছে। এদের ৩৮ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুইজনের লাশ মর্গের ফ্রিজে রাখা হয়েছে।বাকী ছয় জনের ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় জানার চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বেইলি রোডে আগুনের ঘটনায় আটক ৩

প্রকাশিত : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪