কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে উৎসব মুখর পরিবেশে, কুমিল্লা ৫ বুড়িচং, বি-পাড়া সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি আলহাজ্ব আবু জাহের কে সংবর্ধনা প্রদান করেন বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতি। প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি এম এ জাহের এমপি, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার, কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি: বাছির খান।দলিল লিখক সমিতির সি: যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা দলিল লিখক সমিতির সভাপতি ও বুড়িচং উপজেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান, জেলা দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মন্জু, সি: দলিল লিখক, আব্দুর রহিম
এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, আবু তাহের, ধনু মুহুরী, নজরুল ইসলাম, মো: রাসেল, মনির হোসেন, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, মনির হোসেন, শাহ আলম, আবু হেনা মোস্তফা কামাল, ভেন্ডার কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সি: দলিল লিখক ছিদ্দিকুর রহমান তার বক্তব্যে দলিল লিখকদের জন্য উপজেলায় ভবনের দাবী জানান পক্ষান্তরে নেতৃবৃন্দ আশ্বাস দেয়।






















