১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

জামালপুরে স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে এক লাখ ১০ হাজার জরিমানা

জামালপুরে স্বাস্থ্য বিভাগ  ও জেলা ভোক্তা অধিকারের চলমান যৌথ অভিযানে শহরের তিনটি বেসরকারি ক্লিনিকে ১লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশকিছু অনিয়ম ও অসংগতি থাকায় একটি ল্যাব ও একটি অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে।
রবিবার   দুপুরে জামালপুর পৌর শহর ও সদর উপজেলায় স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে বেসরকারি তিনটি  ক্লিনিক ও  হাসপাতালে অভিযান পরিচালনার সময় বিভিন্ন অসংগতি থাকার কারনে অর্থ জরিমানা করা হয়। এদের মধ্যে শহরের তমালতলা মোড় সংলগ্ন ইউরোপা ডায়গনষ্টিক সেন্টার ও হাসপাতালের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, জরুরি বিভাগে চিকিৎসক না থাকায় এবং অপারেশন থিয়েটার ধরাজীর্ণ, কাঠের ফার্নিচার ও বিভিন্ন অসংগতি থাকায় ২০ হাজার, একই ধরনের অভিযোগে নান্দিনা এলাকার লিখন মেডিকেল হেলথ কমপ্লেক্স ২০ হাজার, নান্দিনার জেনারের হাসপাতালে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় যৌথ অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো: আরিফুর রহমান, মেডিকেল অফিসার ডা: সানজিদা হুসাইন প্রাপ্তি ও ব্যাব ১৪ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলীসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ট্যাগ :
জনপ্রিয়

লঘুচাপ দুর্বল হলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা

জামালপুরে স্বাস্থ্য বিভাগের চলমান অভিযানে এক লাখ ১০ হাজার জরিমানা

প্রকাশিত : ০৮:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪