১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

‘উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প’ এর আওতায় ঝিনাইদহ সদর উপজেলার তালিকাভুক্ত তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর ঝিনাইদহ সদর।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোহাঃ জুনাইদ হাবীব, ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা লিংকন মন্ডল প্রমুখ। এসময় ঝিনাইদহ পৌর এলাকার চাষীদের মাঝে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি এবং ৩ কেজি এমওপি বিনামূল্যে প্রদান করা হয়।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ

প্রকাশিত : ০৮:৫৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪