১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

মারা যাওয়া নারী সাংবাদিকের মাকে নেওয়া হচ্ছে ঢাকায়

রাজধানীর বেইলি রোডে গ্রিনকজি কটেজ বহুতল ভবনে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মধ্যে নারী সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৃতীয় দিনেও শেষ হয়নি। মারা যাওয়া ওই সাংবাদিক অভিশ্রুতি নাকি বৃষ্টি খাতুন সেই পরিচয় নির্ধারণে রোববার (৩ মার্চ) সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমকে স্যাম্পল দিতে ডাকা হয়েছে ঢাকায়।

রোববার বিকেলে বিউটি বেগম ও তার স্বজনরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। যাওয়ার আগে বিউটি বেগম বলেন, ‌‘আমরা এখন ঢাকায় যাচ্ছি।’

মারা যাওয়া অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের বাবা সবুজ শেখ বলেন, থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছেন। পৌঁছাতে রাত হয়ে যাবে। সোমবার (৪ মার্চ) সকাল ১০টায় আবার রমনা থানায় যাবো। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সবমিলে গেলেই আমরা মরদেহ বুঝে পাবো এমনটিই বলেছে পুলিশ।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মজিদ বলেন, আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি। গ্রামের মানুষ বৃষ্টির মরদেহ আসার অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে পুলিশ, আনসার, র‌্যাব ও এনএসআই। এই অগ্নিকাণ্ডে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

মারা যাওয়া নারী সাংবাদিকের মাকে নেওয়া হচ্ছে ঢাকায়

প্রকাশিত : ১০:০২:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪