১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

কাল‌কি‌নি ও ডাসারে প্রতি সোমবার সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় গুলোতে প‌রিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

মাদারীপু‌রের কাল‌কি‌নি‌তে ১৯৯ টি সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় পরিচ্ছন্ন ও পরিষ্কার রাখার নিয়মিত কর্মসূচি হাতে নি‌য়ে‌ছেন
কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দাশ। এ অনুযায়ী সরকা‌রি পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহের একদিন সোমবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আজ ৪ মার্চ থেকে বছর জুড়ে চলবে এ কর্মসূচি।

সোমবার(৪ মার্চ) সকা‌লে কাল‌কি‌নি ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় দি‌য়ে এ প‌রিস্কার প‌রিচ্ছন্ন কর্মসূ‌চি উ‌দ্বোধন ক‌রেন কাল‌কি‌নি উপ‌জেলা চেয়ারম‌্যান মীর গোলাম ফারুক।

এসময় তি‌নি বলেন, ‘উন্নত শিক্ষার জন্য সুন্দর পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তোলা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার লক্ষ্যে এই কর্মসূচি পরিচালিত হবে কাল‌কি‌নি ও ডাসার ১৯৯টি সরকা‌রি প্রাথ‌মিক শিক্ষা প্রতিষ্ঠানে।

এসময় উপ‌স্থিত ছি‌লেন কাল‌কি‌নি উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার উত্তম কুমার দাশ,সরকা‌রি প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার ব‌দিউজ্জামান খান,ম‌ডেল সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক নিজামউ‌দ্দিন ঢা‌লীসহ অন‌্যান‌্য শিক্ষকবৃন্দ।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

কাল‌কি‌নি ও ডাসারে প্রতি সোমবার সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় গুলোতে প‌রিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত : ০৫:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪