জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের উপকমিশনার মো: বিল্লাল হোসেন ও তার স্ত্রী ডা: জান্নাতুল ফেরদৌসের নামে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়,গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান বাদী হয়ে আজ (৪.৩.২৪) মামলা দুটি দায়ের করেন। দুদক, রাজশাহী জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। বিল্লাল হোসেন বর্তমানে রংপুর কাস্টমস হাইজে এবং তার স্ত্রী ডা: জান্নাতুল ফেরদৌস মহাখালী ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটে কর্মরত রয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী জারি করা হলে তারা ২৭.১২.২০২০ তারিখে সম্পদ বিবরণী দাখিল করেন। দাখিলকৃত সম্পদ বিবরণী যাচাইকালে উপকমিশনার বিল্লাল হোসেনের নামে ৫১,৩৮,৮১৬/- (একান্ন লাখ আটত্রিশ হাজার আটশত ষোল) টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা। উক্ত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে বিল্লাল হোসেনের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়। সম্পদ বিবরণী যাচাইকালে বিল্লাল হোসেনের স্ত্রী ডা: জান্নাতুল ফেরদৌসের নামে এবং ৫৫,০০,০০০/- (পঞ্চান্ন লাখ) টাকার সম্পদের তথ্য গোপনসহ ১,১৩,০১,০৮৩/- (এক কোটি তের লাখ এক হাজার তিরাশি) টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পায় অনুসন্ধানকারী কর্মকর্তা। উক্ত সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিল্লাল হোসেনের স্ত্রী ডা: জান্নাতুল ফেরদৌসের নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় অপর মামলাটি দায়ের করা হয়।
১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমসের কর্মকর্তা বিল্লাল হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
-
মাসুদ রানা,সিনিয়র রিপোর্টার - প্রকাশিত : ০৮:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- 185
ট্যাগ :
জনপ্রিয়






















