১২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নোয়াখালী প্রেসক্লাবের সীমানা প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন করেন পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল

নোয়াখালী প্রেসক্লাব সীমানা প্রাচীর ও প্রধান ফটক শুভ উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ খান সোহেল। পরে প্রেসক্লাব সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবূ নাছের মঞ্জুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল বলেন, বর্ষার আগেই নোয়াখালী শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ শেষ করা হবে এবং বিভিন্ন সংস্থার দাবির প্রেক্ষিতে বর্তমানে একটি আধুনিক পৌর পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি আরো বলেন নোয়াখালী প্রেস ক্লাবের সীমানা নির্মাণ ও বিভিন্ন অবকাঠামো কাজ চলমান থাকবে এবং সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে প্রেসক্লাব সংশ্লিষ্ট যেকোনো কাজ তিনি বিনা বাধায় করার সক্ষমতা রাখেন। এছাড়া তিনি সাংবাদিকদের আবাসন ব্যবস্থার বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ ইমরান সুজন, সহ সভাপতি মাসুদ পারভেজ, সাবেক সভাপতি আলমগীর ইউছুফ, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান চৌধুরী, মানবজমিন ষ্টাফ রিপোর্টার নাসির উদ্দিন মাহমুদ বাদল, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, যুগ্ম সম্পাদক এ আর আজাদ সোহেল, এসএ টিভি প্রতিনিধি আবদুর রহিম বাবুল ও সাংবাদিক এম সালাউদ্দিন সহ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নোয়াখালী প্রেসক্লাবের সীমানা প্রাচীর ও প্রধান ফটক উদ্বোধন করেন পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল

প্রকাশিত : ০৮:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪