“নারীর সমঅধিকার,সমসুযোগ এগিয়ে নিতে হোকে বিনিয়োগ”এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা মাহমুদা খানম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোসাম্মৎ চায়না খানম, সাধারণ সম্পাদক কোহিনুর সুলতানা, কাঃসঃপ্রাঃবিঃ প্রধান শিক্ষক মোসাঃ হোসনেয়ারা বেগম, উপজেলা ও পৌরসভার নারী নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।






















