০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

রায়পুরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থীর চমক

ভোটযুদ্ধে চেয়ারম্যান পদে দুই পুরুষ প্রার্থীকে পেছনে ফেলে নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন মাসুদা জামান।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে চলে ভোট লড়াই। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে নির্বাচন।

সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আজহারুল ইসলাম তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে, বর্তমান ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকারের সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী মাসুদা জামান (চশমা) পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক চর আড়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজীব সরকার (মোটরসাইকেল) পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার (আনারস) পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ হাজার ৭৫৫ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯ হাজার ১৬৬।ভোটের প্রদানের হার ৭১ দশমিক ৮৬ শতাংশ। নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব ও বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করেন।

বিজয়ী চর আড়ালিয়া ইউপি চেয়ারম্যান মাসুদা জামান বলেন, ভোটারদের প্রতি আমি চিরঋণী।নির্বাচনে সাধারণ ভোটের রায় প্রতিফলন হয়েছে। চর আড়ালিয়া ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে একটি মডেল ইউনিয়ন গড়ে তোলতে চাই।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

রায়পুরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থীর চমক

প্রকাশিত : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪