০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ভবন নির্মাণ অনুমোদন-তদারকিতে কর্তৃপক্ষ করার চিন্তা সরকারের

ছবি সংগ্রহীত

ভবন নির্মাণে বিভিন্ন ধরনের অনুমোদন ও তদারকির জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয়ে একটি সংস্থা বা কর্তৃপক্ষ করার চিন্তা-ভাবনা করছে সরকার।

রোববার (১০ মার্চ) সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের সার্বিক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রাজধানীর বেইলি রোডের পুড়ে যাওয়া ভবনের বিষয়ে মন্ত্রী বলেন, এটার কথা বলেছে, এটা রেস্টুরেন্টের জন্য তৈরি করা হয়নি। এটা কে করলো, নিশ্চয়ই কারও গাফিলতি আছে। গাফিলতি যার আছে তাকে আইনের মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, আমরা একটা অথরিটি চাচ্ছি। হয় ফায়ার সার্ভিস, না হয় রাজউক, না হয় পুলিশের কেউ একজন অথরিটি থাকবে। এ অথরিটি পুরো দায়িত্ব নেবে। সবাই মিলে একটা অথরিটি হবে, সেখানে ফায়ার সার্ভিস থাকবে, মেয়র সাহেবের প্রতিনিধি থাকবে। তারা মিলে একটা অথরিটি করার চিন্তা করছি, এখনো চূড়ান্ত হয়নি।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

ভবন নির্মাণ অনুমোদন-তদারকিতে কর্তৃপক্ষ করার চিন্তা সরকারের

প্রকাশিত : ০৬:০৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪