কুমিল্লার বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নীকান্ড বিষয়ক মহড়া, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বুড়িচং উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বুড়িচং উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রথমে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল মোর্শেদ মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ছামিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। উপস্থিত কর্মকর্তারা ভূমিকম্প ও অগ্নি সংযোগের বিষয়টিতে গুরুত্ব দিয়ে সচেতনতা মুলক বক্তব্য রাখেন।এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাস্তবমুখী অগ্নি নিবারক কলাকৌশল দেখান।
০৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
-
মো. শামীম হোসেন - প্রকাশিত : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- 103
ট্যাগ :
জনপ্রিয়






















