০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

প্রধানমন্ত্রীর মতো মানুষের জন্য কাজ করে যেতে চাই

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা সদ্য বর্ধিত মন্ত্রী পরিষদে শপথ নেওয়া অর্থপ্রতিমন্ত্রী বেগম ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন সেজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। তিনি অনেক পরিশ্রম করেন জনগণের জন্য দেশের জন্য। তিনি রাজনীতি করেন সবার উন্নয়নের জন্য, সকলের জীবনমান উন্নয়নের জন্য। তিনি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না।
৯ মার্চ (শনিবার) বিকেল ৪টায় আনোয়ারা সরকারি কলেজ মাঠে আনোয়ারা গণ সংবর্ধনা কমিটির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে আবুল বাশার ও নাজিম উদ্দিন সুজনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক, গণসংবর্ধনা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডাঃ নাসির উদ্দীন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, এইচ. এম নজরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আতিকুর রহমান চৌধুরী, দক্ষিণ জেলা যুব লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর, মুক্তিযোদ্ধা ইদ্রীস, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান, এডভোকেট চন্দন বিশ্বাস, স্বপন ধর, শামসুল আলম, দিদারুল আলম দিদার, ওয়াহিদুল আলম, আহকাম ইবনে জামিল মিশন, জিয়াউদ্দিন বাবলু, প্রনব দাশ গুপ্তা।

এর আগে সকালে ১১টায় কর্ণফুলী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে অর্থ প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীদের উন্নয়নের জন্য কাজ করছেন। ১৯৯৬ সালে প্রথম জননেত্রী শেখ হাসিনা সন্তানের ক্ষেত্রে পিতার নামের সাথে মায়ের নাম যুক্ত করেন। পরে সেনা, নৌ, পুলিশসহ সচিবেও নারীদের যুক্ত করেন। ১৭ কোটি মানুষকে কোভিডের সময় বিনামূল্যে টিকা দিয়েছেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে অনেক অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঢাকার সাথে তাল মিলিয়ে চট্টগ্রামেও উন্নয়ন হচ্ছে।
এসময় শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়, জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের
সভাপতিত্ব কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

- অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা

প্রধানমন্ত্রীর মতো মানুষের জন্য কাজ করে যেতে চাই

প্রকাশিত : ০৭:৪৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪