চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর উপজেলা চৌডালা ইউনিয়ন পরিষদের হলরুমে রবিবার (১০ মার্চ ) সকালে ১০ ঘটিকায় “ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)” প্রকল্প ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কর্মশালায় চৌডালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো: বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বক্তব্য দেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু: গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের সচিব মুহাম্মদ রবিউল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি শিক্ষক, ইমাম, সমাজ সেবক, সাংবাদিক, বিদেশ ফেরত অভিবাসীসহ ইউপি সদস্যগন এবং চাঁপাইনবাবগঞ্জের ব্র্যাক প্রতিনিধি জিন্নাত আলী ও গোমস্তাপুর উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মো: ওমর ফারুক। নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের ব্র্যাক প্রতিনিধি জিন্নাত আলী ও গোমস্তাপুর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো: ওমর ফারুক। এছাড়াও প্রকল্প বাস্তবায়নের লক্ষে উপস্থিত ইউনিয়নের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।






















