০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে কিনা আদেশ মঙ্গলবার

ছবি সংগৃহীত

পবিত্র রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ আজ সোমবার (১১ মার্চ) স্থগিত হয়নি। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনটি আগামীকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম আজ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।

এই আদেশের ফলে আগামীকাল মঙ্গলবার স্কুল বন্ধ থাকবে বলে মনে করছেন রিট আবেদনকারীর আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) এ এম আমিন উদ্দিন বলেছেন, আগামীকাল মঙ্গলবার শুনানির পর এ বিষয়ে বলা যাবে।

গতকাল রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

বিজনেস বাংলাদেশ/DS

জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

রোজায় প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে কিনা আদেশ মঙ্গলবার

প্রকাশিত : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪