১২:১৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

জলদস্যুদের সঙ্গে যেভাবে যোগাযোগ করছে সরকার

ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ বাংলাদেশি নাবিককে উদ্ধারে দ্বিতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “নাবিকদের ছাড়াতে মুক্তিপণ দেওয়া হবে কি না, কৌশলগত কারণে এখনই তা প্রকাশ করা হবে না।”

বুধবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে সোচ্চার জানিয়ে হাছান মাহমুদ বলেন, “বাংলাদেশি জাহাজ আটক করা সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে এখনো আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপন করা যায়নি। জাহাজ আটকের বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদে অনুষ্ঠানিকভাবে আলোচনা হয়েছে।”

এর আগে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ জলদস্যুদের কবলে পড়ে। আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়ার জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নেন। এরপর জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে। তাদের মুক্তিপণ হিসেবে ৫০ লাখ মার্কিন ডলার দাবি করেন সোমালিয়ার জলদস্যুরা।

জাহাজটি চট্টগ্রামভিত্তিক প্রতিষ্ঠান কবির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের (কেএসআরএম) সহযোগী সংস্থা এসআর শিপিং লাইনসের।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

তেহরানে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

জলদস্যুদের সঙ্গে যেভাবে যোগাযোগ করছে সরকার

প্রকাশিত : ০৫:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪