কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ডের হাসানপুর স্বপ্নছোঁয়া সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত ।
গতকাল শুক্রবার হাসাসন পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সকল সদস্যদের অংশগ্রহণে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর সঞ্চালনায় মোঃ আব্দুল মোন্নাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি মডেল পৌর সভার দুইবারের বর্তমান সর্বকনিষ্ট সফল মেয়র নাঈম ইউসুফ সেইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য নাসিম ইউসুফ রেইন ।
এ সময় মেয়র বলেন, তোমাদের মানবিক কাজের সকল কাজগুলো খুবই প্রশংসনীয় আগামীদিনে আমার এবং পৌরসভার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা থাকবে ।

তিনি সদস্যদের উদ্দ্যেশে বলেন ‘যে মুখে মা ডাকি, সেই মুখে মাদক গ্রহণ করব না’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আউয়াল ভূঁইয়া সাবেক প্রধান শিক্ষক বরকোটা স্কুল এন্ড কলেজ । এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো:সোলাইমান সহকারী অধ্যাপক হাসান পুর শহীদ নজরুল সরকারি ডিগ্রী কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহিন আলম দিপু, দাউদকান্দি উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান মাসুদ , মনির মাস্টার, জামালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, জাহাঙ্গীর আলম মিয়াজী ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক,সাধারণ সম্পাদক মোঃ মামুন মিয়া,সহকারী শিক্ষক, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,কোষাধক্ষ ফাহিম,সদস্যবৃন্দ সেলিম প্রধান,সুজন. শুভ মুন্সী,সোহাগ,শরিফ, সাইমন. বোরহান হানিফ প্রমূখ ।
ইমরান মাসুদ 





















