০৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

ব্র্যাকের সহায়তায় অসুস্থ দুবাই প্রবাসী নিজ গৃহে আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

দীর্ঘ সময় ধরে প্রবাসে, ১ সপ্তাহ জেলে থাকার পর গত মঙ্গলবার দিবাগত রাতে সংযুক্ত আরব আমিরাতের (দুবাই) থেকে অসুস্থ অবস্থায় ৭ বছর পর দেশে ফেরত আসেন সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত আবদুল হকের ছেলে নুরুল আমিন।

(১৬ মার্চ শনিবার) চট্টগ্রাম জেলা প্রশাসকের নিদের্শনায়, উপজেলা প্রশাসন সাতকানিয়ার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস দেখতে যান দুবাই ফেরত শারীরিক ও মানসিকভাবে অসুস্থ প্রবাসী নুরুল আমিন কে। এসময় তিনি নুরুল আমিনের পরিবারের সাথে কথা বলেন এবং নগদ ২০ হাজার টাকা, ১০০ কেজি চাল ও তার পরিবারের জন্য প্রায় এক মাসের খাদ্য সামগ্রী প্রদান করেন।

এদিকে ব্র‍্যাক এর প্রতিনিধির কাছে জানা যায়, দেশে ফেরত আসার পর অসুস্থ নুরুল আমিন কে ঢাকা এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন কর্তৃক তার স্ত্রীর সাথে যোগাযোগ করা হলে তার পরিবার তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক তাকে রিসিভ করে ব্র্যাক মাইগ্রেশান ওয়েলফেয়ার সেন্টার, আশকোনা ঢাকায় রাখা হয়।

এ ব্যাপারে নুরুল আমিনের স্ত্রী জোসনা আক্তার বলেন, বিদেশে বৈধতা না থাকার কারণে এক সপ্তাহ আগে সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠাই, ধারনা করা হচ্ছে সে খানে তিনি স্টোক করেন এরপর অসুস্থ হয়ে যায় তারপরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দেশে ফেরত পাঠায় কিন্তু কখন আসবে আমরা জানতাম না।
ঢাকা এয়ারপোর্ট থেকে কল আসে উনাকে নিয়ে আসার জন্য, তখন আমি বলেছি আমি মেয়ে মানুষ যেতে পারছিনা উনাকে চট্টগ্রাম অথবা পারলে কেরানীহাটে পাঠিয়ে দিন আমরা এদিকে রিসিভ করব। কিন্তু ওনাকে পরিবার নিবে না এটা মিথ্যা কথা।

ইউপি সদস্য নুরুল আমিন জানান, তিনি নিজে ও নুরুল আমিনের স্ত্রী জোসনা আক্তার বৃহস্পতিবার রাতে ঢাকায় ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার থেকে অসুস্থ নুরুল আমিনকে গ্রহণ করেন এবং শুক্রবারে বাড়িতে নিয়ে আসেন।

বিজনেস বাংলাদেশ/BH

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

ব্র্যাকের সহায়তায় অসুস্থ দুবাই প্রবাসী নিজ গৃহে আর্থিক সহায়তা দিলেন উপজেলা প্রশাসন

প্রকাশিত : ০৭:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪