০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ সাত ডাকাত আটক

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ সাত ডাকাতকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ। ত্রিশাল থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে থানা চত্বরে এক প্রেস কনফারেন্সে এ সব তথ্য জানান। প্রেস কনফারেন্সে জানানো হয় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মনি নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ধাওয়া করা হয়। পরে তাদের বৈলর ইউনিয়ন পরিষদের সামনে থেকে আটক করা হয়। ত্রিশাল থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া, এস.আই বিকাশ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির প্রস্তুতির বিভিন্ন সরঞ্জামাদি এবং ডাকাতির কাজে ব্যবহ্নত একটি পিকআপভ্যান উদ্ধার করা হয়। প্রেস ব্রিফিং করেন সহকারি পুলিশ সুপার ( ত্রিশাল সার্কেল) অরিত সরকার। এ সময় ওসি কামাল হোসেন, ওসি (তদন্ত) চাঁদ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আটককৃতরা হলোÑ গাইবান্ধা জেলার গাবীন্দগঞ্জ থানার মৃত রাহাতের ছেলে রুহুল আমিন (৩২), বগুড়া জেলার গাবতলী থানার মৃত রুহুল আমিনের ছেলে সুমন মিয়া (২৮), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মৃত আজিমুদ্দিনের ছেলে আনিছুর রহমান (৩৫), দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মৃত শুক্কুর আলীর ছেলে সোহাগ মিয়া (২৭), বগুড়া জেলার শিবগঞ্জ থানার মৃত হাফিজার ছেলে আলা উদ্দিন (৫০), গবিন্দগঞ্জ থানার মৃত লতিফের ছেলে জনি (২২), রাজশাহী জেলার কাটাখালী থানার হামিদ হোসেন জয়নালের ছেলে বিজয় ইসলাম বাবু (২৩)।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান, ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে যায়। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ময়মনসিংহের ত্রিশালে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপভ্যানসহ সাত ডাকাত আটক

প্রকাশিত : ১০:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪