০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

নওগাঁয় শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন

নওগাঁ সদর উপজেলায় নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। রবিবার (১৭ ই মার্চ) সকাল ১০:৩০ টার দিকে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

উদ্বোধনের পর পরই শিশু-কিশোর ও সর্বসাধারণের জন্য পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয়।

পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম, নওগাঁ সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক, সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ সহ প্রমূখ।

জাতির পিতার জন্মদিনে জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা নওগাঁর নির্দেশে এবং উপজেলা প্রশাসন নওগাঁ সদর এর উদ্যোগে উপজেলা পরিষদের অভ্যন্তরে নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কটি তৈরি করা হয়েছে।

শেখ রাসেল শিশুপার্কে রয়েছে দৃষ্টিনন্দন ফটক, দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর, শিশুদের জন্য স্লিপার, দোলনা, হরিণ, জেব্রা, জিরাফসহ নানা জীবজন্তুর ভাস্কর্য।

উদ্বোধনী দিনে সহস্রাধিক শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে শেখ রাসেল শিশুপার্ক।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

নওগাঁয় শেখ রাসেল শিশুপার্কের উদ্বোধন

প্রকাশিত : ০৪:০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪