০৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম শুভ জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সকাল সাড়ে ৯ টায় প্রশাসনিক ভবনের সম্মুখে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শ্রীপতি সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মোঃ মাহাবুব হোসেন। ক্রমান্বয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাবিপ্রবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন অনুষদের সম্মানিত ডীনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাগণের বিভিন্ন সংগঠন, হাবিপ্রবি ছাত্রলীগ-এর নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০ টায় টিএসসি প্রাঙ্গণে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি  শিশুদের যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপর সকাল ১১ টায় রচনা লিখন, চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশাসনের পৃষ্ঠপোষকতায় হাবিপ্রবি মজার স্কুলের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়।  বাদ যোহর হাবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহিদ সদস্যগণের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও দিনটি উদযাপন উপলক্ষ্যে বিকেল সাড়ে ৫ টায় মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়। পাশাপাশি ১৬ মার্চ সুর্যাস্তের পর হতে ১৮ মার্চ সূর্যোদয়ের আগে পর্যন্ত প্রশাসনিক ভবন, প্রধানগেট ও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্থর চত্বরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

হাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

প্রকাশিত : ০৭:৩২:৩২ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪