১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

পাবনায় আত্মসমর্পণকৃত সর্বহারা সদস্যকে গুলি করে হত্যা

পাবনায় আত্মসমর্পণকৃত এক সর্বহারা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৭ মার্চ) রাত পৌনে ১১টার দিকে পাবনার গয়েশপুর ইউনিয়নের মানিকনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী।
নিহত ব্যক্তি গয়েশপুর ইউনিয়নের হরিনয়নপুর গ্রামের মৃত আজমল হোসেন আজলের ছেলে আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি পূর্বে সর্বহারা সদস্য ছিলেন। ২০১৯ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মধ্য দিয়ে সর্বহারা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান , কয়েকটি জেলার সর্বহারা সহ ৫ শতাধিক চরমপন্থি পাবনার শহিদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এদের মধ্যে রাজ্জাকও ছিলেন। সবশেষ তিনি গরু ব্যবসার সাথে জড়িত ছিলেন। স্থানীয় কারো সাথে তেমন কোনো বিরোধও ছিলো না । ঘটনার দিন রাতে চা পান করতে গয়েশপুরের মানিক নগর বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন  রাজ্জাক। রাত পৌনে ১১টার দিকে দুজন ব্যক্তি পেছন থেকে একটি মোটরসাইকেলে  এসে আগ্নেয়াস্ত্র দিয়ে রাজ্জাককে গুলি করে চলে যায়। রাজ্জাক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে পাবনা সদর থানার অফিসার ইনচার্জ মো: রওশন আলী বলেন, মরদেহ হাসপাতালে রয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে পুরো ঘটনা জানা যাবে।
ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পাবনায় আত্মসমর্পণকৃত সর্বহারা সদস্যকে গুলি করে হত্যা

প্রকাশিত : ০৩:৪৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪