১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঝালকাঠিতে ভেজাল মুক্ত গাঁজা খেতে যুবকরা ঝুগছে গাঁজা চাষে

ঝালকাঠির রাজাপুরে ৮টি গাঁজা গাছসহ মোঃ রাজু সিকদার (২৫), মোঃ জনি তালুকদার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে ও রবিবার সকালে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালী এলাকার রাজু সিকদারের ভুট্টো ক্ষেতের মধ্যে থেকে ১টি গাঁজা গাছসহ এবং দক্ষিণ রাজাপুর এলাকার জনি তালুকদারের ১ম তলা ভবনের ছাদের উপর থেকে ৭টি গাঁজা গাছসহ তাদের দুজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রাজু সিকদার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মৃতঃ মজিবর রহমানের ছেলে। এবং জনি তালুকদার দক্ষিণ রাজাপুর এলাকার মৃত ফোকার তালুকদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

এদিকে শনিবার রাতে ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ এলকা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আল আমিনকে আটক করেছে ডিবি পুলিশ। আল আমিন নথুল্লাবাদ এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলে।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও আটটা গাঁজা গাছসহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় ও রাজাপুর থানায় মামলা দায়ের করে রোববার তাদেরকে ঝালকাঠি আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক মুক্ত সামজ গড়ার লক্ষ্যে আমাদের মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ঝালকাঠিতে ভেজাল মুক্ত গাঁজা খেতে যুবকরা ঝুগছে গাঁজা চাষে

প্রকাশিত : ০৩:৪৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪