স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করতেই তথ্য প্রযুক্তিতে তরুন-তরুনীদের দক্ষতা বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্খাপনের উদ্যোগ নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ এর স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী এমপি।
রোববার ( ১৭ মার্চ) রংপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ক্ষে জয় সেট স্টোরের নির্মাণ কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি । পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পিকার ছাড়াও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ, একই মন্ত্রণালয়ের মহাপরিচালক মোস্তফা কামাল, ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক তানজিনা ইসলাম প্রমুখ।
এসময় স্পিকার বলেন, উপজেলা পর্যায়ে ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার স্খাপনের উদ্যোগ নেয়া হয়েছে। পীরগঞ্জেও এটা শুরু হলো। আমাদের তরুণ তরুনীরা তথ্য প্রযুক্তির বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ এখান থেকে গ্রহন করবে। এবং একই ধরণের যে কোন ধরণের সেবাও তারা গ্রহন করতে পরবে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা হবে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর।
এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পলক বলেন, আমাদের তরুন তরুনীদের মেধা আছে, তাদের পরিশ্রম করার স্পৃহা আছে, শুধু একটু সুযোগ করে দিলেই, প্রশিক্ষণ দিলেই তারা দক্ষ হয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেই উদ্যোগটাই আমরা সামনে এগিয়ে নিতে চাই। এরই মধ্যে আমরা সরাদেশে ২৫ হাজার ১০০ নারী উদ্যোক্তা তৈরি করেছি। তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা করে ল্যাপটপ দিচ্ছি। সারাদেশের এম্পলয়মেন্ট যে ট্রেনিং সেন্টার সেখানে সরকারি সেবাও পাবে। ই –কমার্স, আর্থিক লেনদেন হবে। পাশাপাশি শিক্ষিত তরুণ-তরুণীরা আইটি ফ্রিল্যান্সিং ট্রেনিং পাবে। এই উদ্যোগগুলোই আমরা তৃণর্ল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। সেকারণেই উপজেলা পর্যায়ে জয় সেট সেন্টার, জেলা পর্যায়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার এবং বিভাগ পর্যায়ে
বিকেলেরংপুর মহানগীরর পোস্ট অফিস ভবনে বাজার সাব পোস্ট অফিস এবং বিটিসিএল ভবনে ৪ হাজার ৩০০ উচ্চগতির ইন্টারনেট সক্ষমতা সেবা ‘জীবন’ এর উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।






















