০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

দুর্নীতিমুক্ত  থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান সম্ভব:  মেয়র মোস্তফা

দায়িত্ব সঠিকভাবে পালন করে দূর্নীতিমুক্ত থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান করার আহবান জানিয়েছেন রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে রংপুর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এই আহবান জানান তিনি। এছাড়াও সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, ডিসি মোহা মোবাশ্বের হাসান, এসপি ফেরদৌস আলী চৌ ধুরীসহ প্রশাসনের কর্মকর্তা, জেলা ও মহানগর আওয়ামীলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পরে একটি শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হয়। টাউন হলে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এছাড়াও নানা আয়োজন ছিল নগরীর বিভিন্ন স্থানে।

বঙ্গবন্ধু চত্বরে সিটি মেয়র ও জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, জাতির জনক স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মানের, একটা দুর্ণীতিমুক্ত দেশ গঠনের। পৃথিবীর বিভিন্ন দেশের সাথে কমপেয়ার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন। আমি মনে করি বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যে যে দায়িত্বে আছি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিৎ। দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে  বাস্তবায়নের চেস্টা করা উচিৎ। আগামী প্রজন্মের জন্য সেটা করতে হবে।

মেয়র বলেন, আমরা এখনও বঙ্গবন্ধুর আকাংখার কাছাকাছি পৌছাতে পারি নাই। দুর্ণীতিমুক্ত বাংলাদেশ আমরা এখনও করতে পারি নাই।  আমি মনে করি এটা করলেই বঙ্গবন্ধুকে প্রকৃতভাবে স্মরণ করা হবে। বঙ্গবন্ধুর সোনারবাংলা প্রতিষ্ঠিত হবে।

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

দুর্নীতিমুক্ত  থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মান সম্ভব:  মেয়র মোস্তফা

প্রকাশিত : ০৪:০৯:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪