জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দুইটি প্রবেশমুখে দৃষ্টি নন্দন ফটক তৈরির কাজ শুরু হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পশ্চিম কোণে প্রধান ফটকের ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। সংক্ষিপ্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। এসময় বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
০১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটকের নির্মাণ কাজ শুরু
-
নূর উদ্দিন, ত্রিশাল (ময়মনসিংহ) - প্রকাশিত : ০৪:১৮:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- 155
ট্যাগ :
জনপ্রিয়























